সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আ’লীগ নেতা গ্রেফতার

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আ’লীগ নেতা গ্রেফতার

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা আব্দুস সামাদকে গ্রেফতার করেছে পুলিশ।  শনিবার (২০ জুন) তাকে উল্লাপাড়া পৌরসভার কাওয়াক মহল্লার একটি ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়।

আব্দুস সামাদ উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক ও নিষিদ্ধ ঘোষিত উপজেলা শ্রমিক লীগের সভাপতি। উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তারুজ্জামান জানান, আব্দুস সামাদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে থানায় একটি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তাকে আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173244