জনগণের ঐক্যের কাছে কোন ষড়যন্ত্র টিকবে না : সমাজকল্যাণ মন্ত্রী

জনগণের ঐক্যের কাছে কোন ষড়যন্ত্র টিকবে না : সমাজকল্যাণ মন্ত্রী

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : মহিলা ও শিশুবিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি বলেছেন, বিএনপি সব সময় জনগণের পাশে থাকতে চায়। জনগণের দুঃখ-কষ্ট লাঘব করতে চায়। মন্ত্রী বরেন, অনেক ষড়যন্ত্র চলছে। অনেক কথা বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ অনেক পত্র-পত্রিকাতেও প্রচার কর হচ্ছে। মনে রাখবেন, বিএনপির বিরুদ্ধে  ষড়যন্ত্র করে কোন লাভ নেই। বিএনপি বিশ্বাস করে জনগণই বিএনপির শক্তি। আপনাদের সাথে নিয়ে বিএনপি এগিয়ে যেতে চায়। মনে রাখবেন জনগণের ঐক্যের কাছে কোন ষড়যন্ত্র টিকবেনা। 
তিনি আজ শনিবার (২০ জুন) দুপুরে নবাবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে চার হাজার  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন  উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস। উপস্থিত ছিলেন-সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. হারেছ উদ্দিন, ওসি আব্দুল কুদ্দুস, জেলা বিএনপির সহসভাপতি আতিকুর রহমান রাজা, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173197