রংপুরের তারাগঞ্জে নিখোঁজের একদিন পর পাটক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

রংপুরের তারাগঞ্জে নিখোঁজের একদিন পর পাটক্ষেত থেকে শিশুর লাশ উদ্ধার

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জে নিখোঁজের একদিন পর পাটক্ষেত থেকে সানজিদা (৯) নামের এক শিশু লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার (২০ জুন) দুপুরে উপজেলার আলমপুর ইউনিয়নের ডালিয়া ক্যালেন এলাকার একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার হয়। শিশু সানজিদা উপজেলার আলমপুর ইউনিয়নের ভীমপুর করানীপাড়া গ্রামের সাইদুল ইসলামের  শিশুকন্যা। 

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বাড়ির পাশের খেলাধুলার এক পর্যায়ে নিখোঁজ হয় শিশু সানজিদা। পরে পরিবারের লোকজন ও এলাকার বাসিন্দারা বিভিন্ন স্থানে বিকাল থেকে রাতভর খোঁজাখুঁজি করেও সন্ধান পায়নি। পরের দিন দুপুরে সানজিদার বাড়ির নিকটবর্তী এলাকার ডালিয়া ক্যালেনের পাশে একটি পাট ক্ষেতে এলাকার একজন সানজিদার লাশ দেখতে পেয়ে পরবিারের কাছে খবর দেন। পরে সানজিদার পরবিারের লোকজন পাটক্ষেতে শিশুটির লাশ পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থানে গিয়ে সানজিদার লাশ উদ্ধার করে। 

আলমপুর ইউপি সদস্য দেলোয়ার হোসেন জানান, শিশুটি বিকালে নিখোঁজ হলে অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। শুক্রবার দুপুরে একটি পাটক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।  এ ব্যাপারে তারাগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মাহমুদ জানান, শিশুটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হচ্ছে।    

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173189