বরগুনায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের ছয়জনকে গ্রেপ্তার
বরগুনার বেতাগীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাষ্ট্রের আইনশৃঙ্খলার অবনতি ও নাশকতার পরিকল্পনার অভিযোগে শুক্রবার (১৯ জুন) দুপুরে বেতাগী পৌরসভার বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন— পারভেজ (২০), সিফাত (১৯), মাহিম (১৭), শাহিন (১৬), তাওহীদ (১৬) ও নাইম (১৭)। তাদের সবার বাড়ি বেতাগী উপজেলার বিভিন্ন এলাকায়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেতাগী পৌরসভার হাসপাতাল মোড় থেকে দুর্জয় চত্বর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173177