জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন সেবা নিয়ে কোনো অনিয়ম সহ্য করা হবেনা - স্বাস্থ্য সচিব
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: অসুস্থ মানুষের সাথে সেবা নিয়ে কোনো ধরনের অবহেলা, খাবারে নয়-ছয় বা অনিয়ম বরদাস্ত করা হবে না। প্রতিটি মানুষ যেন উন্নত, সহজলভ্য ও মানসম্মত স্বাস্থসেবা পায়, তা নিশ্চিত করতে হবে বলে উপস্থিত স্বাস্থ্য কমপ্লেক্সের সকল পর্যায়ের কর্মকর্তা ও কমচারীদের উদ্দেশ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী।
আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে জয়পুরহাটের কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি এ বলেন। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, চিকিৎসাসেবার সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন এবং চিকিৎসা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলেন।
পরিদর্শন শেষে হাসপাতালের চিকিৎসক, নার্স ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী। তিনি জনগণের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সবাইকে আন্তরিক ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
স্বাস্থ্য সচিব কামরুজ্জামান চৌধুরী বলেন, জনগণের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে স্বাস্থ্যসেবা খাতকে শক্তিশালীকরণে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এ জন্য স্বাস্থ্য অধিদপ্তর পর্যায়ক্রমে দেশের সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে। সে লক্ষ্যেই দেশের প্রত্যক জেলা ও উপজেলার হাসপাতালগুলোর অবকাঠামো উন্নয়ন, শয্যা সংখ্যা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, জনবল বৃদ্ধি এবং সেবার মান উন্নয়নে ধারাবাহিক কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। তবে সরকারি হাসপাতাল গুলোতে জনগণের আস্থা অর্জন করতে হলে আন্তরিক ও মানসম্পন্ন সেবা নিশ্চিত করার কোনো বিকল্প নেই।দ
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. আল মামুন, জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রাশেদ মোবারক জুয়েল, উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, আবাসিক মেডিকেল অফিসার ডা. ফাহমিদা আক্তার লিনা, ডা. নাহিদ নাজনীন ডেইজী, ডা. আহসান হাবীবসহ স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা-কর্মচারীগণ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173161