বগুড়ায় জামায়াতের গাছের চারা বিতরণ

বগুড়ায় জামায়াতের গাছের চারা বিতরণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া মহানগরীর ১৪ নং ওয়ার্ড যুব ও ক্রীড়া বিভাগের উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি পালিত হয়। আজ শুক্রবার (১৯ জুন) বিকেলে বেলাইল জামিলনগর সড়কের পাশে বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া মহানগর যুব বিভাগের সভাপতি আব্দুস ছালাম তুহিন।

বিশেষ অতিথি ছিলেন ১৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির আবু হানিফ, সেক্রেটারী গোলাম আজম, সহকারী সেক্রেটারি ইমদাদ হোসেন, যুব বিভাগের সহ-সভাপতি আব্দুল হান্নান, ওয়ার্ড যুব বিভাগের সেক্রেটারি আল আমিন প্রমুখ। সভাপতিত্ব করেন ১৪ নম্বর ওয়ার্ড যুব বিভাগের সভাপতি আবুল কাশেম। অনুষ্ঠানে শতাধিক গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173151