বান্দরবানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানে তিন কোটি টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির জারুলিয়াছড়ি সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর অভিযানে ১ লাখ ৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

আজ শুক্রবার ১৯ জুন সকালে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার ১৮ জুন বিকেল ৪টার দিকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের আন্তর্জাতিক পিলার নং ৪৭/২-এস এর অদূরে বাংলাদেশের অভ্যন্তরে সেগুন বাগান এলাকা থেকে ১১ বিজিবি ব্যাটালিয়নরা ১০টি কার্টন উদ্ধার করে। সেখান থেকে খয়েরি রঙের ৯৯ হাজার ৪৪ পিস ইয়াবা এবং সবুজ রঙের ১ হাজার ১ পিস ইয়াবা জব্দ করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। 

নাইক্ষ্যংছড়ি ১১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল ফয়জুল কবির জানান, উদ্ধারকৃত ইয়াবার বাজারমূল্য আনুমানিক ৩ কোটি টাকা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173113