ঠাকুরগাঁওয়ে নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে নদীতে নিখোঁজ স্কুলছাত্রের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : সদর উপজেলার নারগুন ইউনিয়নের নিশ্চিন্তপুর এলাকার টাঙ্গন নদীতে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে সারুপ নামের তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্র গত মঙ্গলবার দুপুরে নিখোঁজ হয়। শিশুটিকে উদ্ধার করতে গতকাল বুধবার নদীতে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। পরে বিকেলে মৃত অবস্থায় তাকে নদী থেকে উদ্ধার করা হয়। শিশুটি সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের মাস্টার পাড়া গ্রামের আনারুল ইসলামের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোজাম্মেল হক বলেন, ঘটনাটি ঘটেছে দুপুরে পরিবারের পক্ষ থেকে রাতে তাদেরকে জানানো হলে তারা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন। রংপুর থেকে ডুবুরি দল ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর পর সকাল থেকে নদীতে ডুবুরি দল অভিযান পরিচালনা করেন। এরপর বিকেলে শিশুর লাশ পাওয়া গেলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173064