বগুড়ায় কিশোরীর আত্মহত্যা
স্টাফ রিপোর্টার : বগুড়ায় লতা (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে সদরের ফাঁপোর ইউনিয়নের কৈচর ডাক্তারপাড়ায় এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে সদর থানার ওসি মো: ইব্র্হাীম আলী জানান, নিজ বাড়িতে সিলিং ফ্যানের সাথে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।
পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে তার লাশ বিনা ময়না তদন্তে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। নিহত লতা কৈচড় ডাক্তারপাড়ার মোঃ আব্দুল লতিফের মেয়ে। প্রেম ঘটিত ব্যাপারে মেয়েটি আত্মহত্যা করে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173062