সহজ কিস্তি সুবিধায় উত্তরা ব্যাংক ও এসএসএলকমার্জের মধ্যে চুক্তি স্বাক্ষরিত
উত্তরা ব্যাংকের ক্রেডিট কার্ডধারীদের কেনাকাটার অভিজ্ঞতা আরও উন্নত ও সহজ করতে এবং সুবিধাজনক ও সাশ্রয়ী কিস্তি সুবিধা নিশ্চিত করতে উত্তরা ব্যাংক পিএলসি এবং এসএসএলকমার্জ (SSLCOMMRZ) এর মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উত্তরা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব মোঃ আবুল হাশেম এবং এসএসএলকমার্জ (SSLCOMMRZ) এর প্রধান নির্বাহী জনাব ইফতেখার আলম ইশাক সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে এখন থেকে উত্তরা ব্যাংকের ক্রেডিট কার্ডধারীরা এসএসএলকমার্জ (SSLCOMMRZ) এর গেটওয়ে ব্যবহার করে অনলাইনে মার্চেন্ট থেকে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/173031