কেইন-মদ্রিচকে শুরুর একাদশে রেখে মাঠে নামছে ইংল্যান্ড-ক্রোয়েশিয়ার

কেইন-মদ্রিচকে শুরুর একাদশে রেখে মাঠে নামছে ইংল্যান্ড-ক্রোয়েশিয়ার

স্পোর্টস ডেস্ক : আর কিছুক্ষণ পরেই মাঠে নামবে ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে লাইনআপ নিশ্চিত করেছে দুই দল।

ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে গ্রুপ ‘এল’র ম্যাচে নামার জন্য ইংল্যান্ডের আক্রমণভাগের নেতৃত্বে থাকছেন হ্যারি কেইন। তার দুই পাশে রাখা হয়েছে অ্যান্থনি গর্ডন ও ননি মাদুয়েকেকে।
মাঝমাঠে আক্রমণাত্মক ভূমিকায় থাকছেন জুড বেলিংহ্যাম। তাকে সঙ্গ দেবেন ডেকলান রাইস ও ইলিয়ট অ্যান্ডারসন।

ইংল্যান্ডের একাদশে গর্ডন ও মাদুয়েকের থাকা বড় ইঙ্গিত দিচ্ছে বুকায়ো সাকাকে নিয়ে। পুরোপুরি ফিটনেস নিয়ে সংশয় থাকায় তাকে শুরুর একাদশে রাখেননি কোচ টমাস টুখেল।

দুই প্রান্ত দিয়ে গতি বাড়ানোর ভাবনা থেকেই গর্ডন ও মাদুয়েকেকে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রক্ষণে ইংল্যান্ডের হয়ে শুরু করবেন নিকো ও’রাইলি, এজরি কনসা, জন স্টোনস ও রিস জেমস। গোলপোস্টের নিচে থাকবেন জর্ডান পিকফোর্ড। ফরমেশন ৪-২-৩-১।

অন্যদিকে ক্রোয়েশিয়ার মাঝমাঠে থাকছেন অভিজ্ঞ লুকা মদ্রিচ। তার সঙ্গে শুরু করছেন পেতার সুচিচ ও মার্টিন বাতুরিনা। আক্রমণে ইভান পেরিসিচ, পেতার মুসা ও মারিও পাশালিচকে রাখা হয়েছে।

ক্রোয়েশিয়ার একাদশে নেই আন্তে বুদিমির, আন্দ্রেই ক্রামারিচ ও মাতেও কোভাচিচ। তাদের বদলে মুসা, পাশালিচ ও সুচিচকে বেছে নেওয়া হয়েছে।

ক্রোয়েশিয়ার রক্ষণে থাকছেন ইয়োশকো ভার্দিওল, ইয়োসিপ শুতালো, লুকা ভুসকোভিচ ও ইয়োসিপ স্তানিশিচ। গোলরক্ষক হিসেবে আছেন দমিনিক লিভাকোভিচ। তাদের ফরমেশনও ৪-২-৩-১।

ইংল্যান্ড একাদশ: জর্ডান পিকফোর্ড; নিকো ও’রাইলি, এজরি কনসা, জন স্টোনস, রিস জেমস; ইলিয়ট অ্যান্ডারসন, ডেকলান রাইস, জুড বেলিংহ্যাম; অ্যান্থনি গর্ডন, হ্যারি কেইন, ননি মাদুয়েকে।
 
ক্রোয়েশিয়া একাদশ: দমিনিক লিভাকোভিচ; ইয়োশকো ভার্দিওল, ইয়োসিপ শুতালো, লুকা ভুসকোভিচ, ইয়োসিপ স্তানিশিচ; লুকা মদ্রিচ, পেতার সুচিচ, মার্টিন বাতুরিনা; ইভান পেরিশিচ, পেতার মুসা, মারিও পাশালিচ।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172968