বগুড়ার শেরপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ১
শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে ২২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দেশ শাহীদ (২৪) নামের একজনকে গ্রেফতার করেছে। সে উপজেলার মির্জাপুর ইউনিয়নের চকমদনপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে পৌরশহরের বৈকাল বাজার এলাকা থেকে পুলিশ ২২পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দেশ শাহীদকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে শেরপুর থানার ইন্সপেক্টর তদন্ত জয়নুল আবেদিন বলেন, শাহীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর আদালতের কাছে সোপর্দ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172933