রংপুরে দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা : আটক ১

রংপুরে দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা : আটক ১

রংপুর জেলা প্রতিনিধি : রংপুর মহানগরীতে এক দোকান কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে দোকান মালিকের ছেলে মনু মিয়ার (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় তাকে জনগণের সহযোগিতায় আটক করে মহানগর ডিবি পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরীর খামার মোড় এলাকায় আমির হোসেনের ভাজাপোড়ার দোকানে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দোকানের মালিক আমির হোসেনের ছেলে মনু মিয়ার সাথে তুচ্ছ বিষয় নিয়ে দোকানের কর্মচারী শাওন মিয়ার কথা কাটাকাটি হয়। এতে মনু মিয়া ক্ষিপ্ত হয়ে দোকানে থাকা লোহার হাতুড়ি দিয়ে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক মারতে থাকে। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

রংপুর মহানগর পুলিশের উপ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী জানান, আটক মনু মিয়াকে জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে। রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম নাজমুল কাদের জানান, ইতোমধ্যে হত্যাকারীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। এ ঘটনায় মহানগর কোতোয়ালি থানায় মামলা করেছে নিহত শাওনের পরিবার। লাশের প্রয়োজনীয় কাজ শেষ করে পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172885