দিনাজপুর নবাবগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

দিনাজপুর নবাবগঞ্জে গৃহবধূর মরদেহ উদ্ধার

নবাবগঞ্জ( দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জ থানা পুলিশ  শ্রীমতী রুপালী রানী(৩৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে। আজ বুধবার সকাল ১০ টায় উপজেলার দাউদপুর ইউনিয়নের সিরাজ পাঁচগাছি উত্তর পাড়া গ্রামের জনৈক সেকেন্দার আলীর আম বাগান থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ । 

উদ্ধারকৃত মরদেহটি পাঁচগাছি উত্তর পাড়া গ্রামের শ্রী অরুন কুমার সরকার আমাতু’র স্ত্রী। প্রতিবেশী বিপ্লব কুমার, হামিদুল ইসলাম সহ স্থানীয়রা জানান অরুন কুমার সরকার ( আমাতু) মানসিক রোগী। তিনি মাঝে মাঝে বাড়ী থেকে চলে যায় আবার কিছু দিন পর বাড়ী আসে। এরকম ঘটনা সে প্রায়শই করে থাকে। আজ বুধবার সকালে তিনি তার স্ত্রী রুপালি রানীকে নিয়ে বাড়ী থেকে প্রায় অধা কিলোমিটার দূরে বাগানে আম-কাঁঠাল কুড়াতে যান।

এরপর সকাল ৮ টার সময় গ্রামের মানুষ বাগানে গরু ছাগল  চড়াতে নিয়ে এসে স্থানীয়রা মরদেহটি দেখতে পায়। ঘটনার পর থেকে স্বামী  অরুণ কুমার সরকার পলাতক রয়েছে। নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- মরদেহের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করেছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172881