২৪ ঘণ্টায় রংপুরে বিশেষ অভিযানে ১৫ আসামি গ্রেফতার 

২৪ ঘণ্টায় রংপুরে বিশেষ অভিযানে ১৫ আসামি গ্রেফতার 

রংপুর জেলা প্রতিনিধি : গত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, চুরি-ছিনতাই প্রতিরোধ, সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড দমন, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম পরিচালনা করে মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট মোট ১৫ জন আসামিকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার ও আজ মঙ্গলবার (১৬ জুন) দিনভর বিভিন্ন পয়েন্টে অভিযান পরিচালনা করা হয়। পুরো অভিযানে নির্দেশনা প্রদান করেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।

মেট্রোপলিটন পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানে হারাগাছ দর্জিপাড়া এলাকা থেকে ১২ পিস ইয়াবাসহ মো. আমিনুল ইসলাম (৩৫) ও মো. শাহিনকে (৫০) গ্রেফতার করা হয়। এছাড়াও মেনাজ বাজার চর চতুরা এলাকা থেকে ৯০ গ্রাম গাঁজা ও ৩ বোতল ফেনসিডিলসহ মো. রাশেদুল ইসলামকে (৩৭) গ্রেফতার করা হয়।

অপর ঘটনায় হারাগাছ থানার মামলার এজাহারভুক্ত আসামি মো. নাইমুর রহমান নাইম (২৫), মো. সিরাজুল ইসলাম (২৪), মো. রমজান আলী (২৪) এবং মো. শরিফ মিজানকে (২৪) টসার বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। সাহেবগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ মাঠ এলাকা থেকে ইয়াবা সেবনকারী মো. সাব্বির রহমান (২৫) এবং মদামদন দৌলতটারী এলাকা থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ মো. আব্দুস ছালামকে (৪৮) গ্রেফতার করা হয়।

আশরতপুর বাবুপাড়া সিটি মোড় এলাকায় জনসম্মুখে অশালীন আচরণ ও মারমুখী কার্যকলাপের অভিযোগে মো. শাওন ওরফে শুভ (২১) ও মো. নুর আলম সিদ্দিককে (২৮) গ্রেফতার করা হয়। কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অটো চুরির অভিযোগে মো. আজমেরী হোসেন (২১) ও আরিফুল ইসলামকে (৪৫) গ্রেফতার করা হয়।

উচ্চাটারী গ্রামস্থ নিজ বাড়ি হতে সিআর ওয়ারেন্টভুক্ত আসামি আপেলকে গ্রেফতার করা হয়। হরগোবিন্দ ফতা গ্রামে অশালীন ভাষা ব্যবহার ও মারমুখী আচরণের অভিযোগে মো. ফারুক মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সকল আসামিকে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে যথাযথ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172843