দিনাজপুরের বিরলে আগুনে পাঁচটি বাড়ি ভূস্মীভূত
বিরল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বিরলে আগুনে ৫ বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আজ মঙ্গলবার (১৬ জুন) বেলা ১১টার দিকে বিরল উপজেলার ১২নং রাজারামপুর ইউপি’র সুখদেবপুর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিষয়টি নিশ্চিত করে রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায় জানান, সংবাদ পেয়ে ইতোমধ্যে বিরল উপজেলা নির্বাহী অফিসার মো. রেজাউল ইসলাম পরিদর্শনে এসে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেছেন।
সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার, কম্বল ও ঢেউটিন দেয়া হয়েছে। এলাকাবাসী এবং ভূক্তভোগীরা ধারণা করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172841