বিচার বিভাগের পৃথক সচিবালয়ের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি ১ সেপ্টেম্বর
বিচার বিভাগের পৃথক সচিবালয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শুরু হবে ১ সেপ্টেম্বর। মঙ্গলবার (১৬ জুন) সকালে এ তথ্য জানা গেছে।
গত বছরের ২৫ আগস্ট অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী শিশির মনির।রিটে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের শৃঙ্খলা বিধান, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরির দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করার আবেদন জানানো হয়। পরে ১ সেপ্টেম্বর হাইকোর্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করেন এবং তিন মাসের মধ্যে আলাদা সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দেন।
এ রায়ের পর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় কাজও শুরু করে। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধ্যাদেশটি আইনে পরিণত না করায় বাতিল হয়ে যায় সুপ্রিম কোর্ট সচিবালয়
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172751