প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় সিরাজগঞ্জের উল্লাপাড়ায় শিশু রিফাত জাতীয় পর্যায়ে প্রথম
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ার কৃতী শিক্ষার্থী রাকিবুল ইসলাম রিফাত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৬ এর জাতীয় পর্যায়ের ১শ’ মিটার দৌড়ে ১ম স্থান অধিকার করেছে। একই প্রতিযোগিতায় দীর্ঘ লাফে ২য় স্থান অধিকার করে রিফাত।
আজ সোমবার (১৫ জুন) ঢাকার মোহাম্মাদপুর সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এতে প্রধান অতিথি ছিলেন। প্রতিযোগিতায় বিশেষ অতিথি ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। রিফাত সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র।
বেতবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক জানান, শিশু শিক্ষার্থী মোহাম্মাদ রিফাত হোসেন এর আগে উল্লাপাড়া উপজেলা, সিরাজগঞ্জ জেলা ও রাজশাহী বিভাগের অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম স্থান অধিকার করে। প্রতিযোগিতা শেষে রিফাত শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এর হাত থেকে পুরস্কার গ্রহণ করে।
এদিকে রিফাত এর এই অসামান্য সাফল্যের খবর বেতবাড়ী স্কুলে পৌঁছালে শিক্ষার্থী, শিক্ষক ও এলাকাবাসী আনন্দ উল্লাসে মেতে ওঠেন। এব্যাপারে উল্লাপাড়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, জাতীয় পর্যায়ে ১শ’ মিটার দৌঁড়ে প্রথম স্থান অধিকার করে রিফাত অসামান্য সাফল্য পেয়েছে। সে উল্লাপাড়ার গর্ব।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172734