ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে উত্তর আটঘরিয়া গ্রামে চুলার আগুন থেকে এক ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার দিনগত রাত পৌনে ৪টায় উপজেলার উত্তর আটঘরিয়া গ্রামে বদিউদ্দিনের বাড়িতে ঘটনাটি ঘটে।

খবর পেয়ে হরিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম লিডার জয়নুল আবেদিনের নেতৃত্বে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ৫ লক্ষাধিক টাকার মালামাল উদ্ধার করা হয়।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মালিক বদিউদ্দিন বলেন, অগ্নিকান্ডে তার একটি গোয়াল ঘর, একটি রান্নাঘর, দু’টি খড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। এসময় একটি গরু ও তিনটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। এতে তার দুই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর আজ সোমবার (১৫ জুন) সকালে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ পরিবারের খোঁজ খবর নিয়ে শুকনা খাবার বিতরণ করেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172729