জুলাই আন্দোলনে চোখে গুলিবিদ্ধ রুবেলের অপারেশন করালেন এমপি লালু

জুলাই আন্দোলনে চোখে গুলিবিদ্ধ রুবেলের অপারেশন করালেন এমপি লালু

জুলাই আন্দোলনে চোখে গুলিবিদ্ধ বগুড়ার শাজাহানপুরের যুবদল কর্মী রুবেলকে আর্থিক সহায়তা করেছেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু।

চোখে গুলিবিদ্ধ রুবেল আহম্মেদ অর্থের অভাবে তার চোখের অপারেশন করতে পারছিলেন না, এই খবর পেয়ে হেলালুজ্জামান তালুকদার লালু তার পাশে সহযোগিতার হাত বাড়ান। তার সহযোগিতা ও তত্ত্বাবধানে রুবেলকে ঢাকার আইকেয়ার হাসপাতালে ভর্তি করানো হয়।

গতকাল রোববার রাতে রুবেলের চোখের অপারেশন (অস্ত্রপাচার) সফলভাবে সম্পন্ন হয়েছে। এর ফলে রুবেল ফিরে পেলেন চোখের আলো, দৃষ্টি দিয়ে দেখলেন নতুন বাংলাদেশ।

আজও রুবেলের নাম জুলাই যোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়ায় সে কোন সরকারি সুযোগ-সুবিধা না পেয়ে পরিবার পরিজন নিয়ে কষ্টে জীবন যাপন করছেন। সরকারি তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে রুবেলের পরিবারের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172716