আজ ৯ হত্যা মামলায় তাপস-নানকসহ ২৮ জনের বিচার শুরু

আজ  ৯ হত্যা মামলায়  তাপস-নানকসহ ২৮ জনের বিচার শুরু

জুলাই বিপ্লবে রাজধানীর মোহাম্মদপুরে ফারহান ফাইয়াজ ও মাহমুদুল রহমান সৈকতসহ ৯ জনকে হত্যার ঘটনায় ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র ফজলে নূর তাপস এবং সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের শুরুর জন্য আজ দিন ধার্য রয়েছে।

সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদেস্যের বিচারিক প্যানেলে এই মামলার সূচনা বক্তব্য উপস্থান ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ডের মধ্য দিয়ে বিচার শুরু হবে। প্যানেলে অপর দুই সদস্য হলেনÑবিচারপতি শফিউল আলম মাহমুদ এবং বিচারক অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মোহিতুল হক এনাম চৌধুরী।এর আগে গত ৮ জুন বিচার শুরু হওয়ার থাকলেও তারিখ পিছিয়ে আজকের দিন ধার্য করা হয়।

গত ১০ মে আসামিদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল। একইসঙ্গে সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষীর জবানবন্দি রেকর্ডের জন্য ৮ জুন দিন ধার্য করে।

এদিন শুরুতেই আসামিদের অভিযোগ থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেয় বিচারক মোহিতুল হক এমন চৌধুরী। এরপর আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের আনা তিনটি অভিযোগ পড়ে শোনান তিনি। অভিযোগ পড়ে শোনানোর পর তিনি উপস্থিত চার আসামির উদ্দেশ্য বলেন, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, আপনারা দোষ স্বীকার করেন কি-না। আসামিরা সবাই নিজেদের নির্দোষ দাবি করেন এবং আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেন। পরে তাদের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেওয়া হয়।

এই মামলায় তাপস-নানক আসামিদের মধ্যে অন্যতম ডিএমপির তৎকালীন কমিশনার হাবিবুর রহমান, সাবেক অ্যাডিশনাল ডিআইজি প্রলয় কুমার জোয়ারদার, ডিএমপির সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকারসহ কার্যক্রম নিষিদ্ধ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের মোট ২৮ নেতাকর্মী।

এ মামলায় চারজন আসামি গ্রেপ্তার রয়েছেন। তারা হলেন নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখা সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। আজ সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয় ।মামলায় আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনে প্রসিকিউশন।

 

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172652