কৃষকরাই হলো দেশের অর্থনীতির প্রাণ : মোশারফ হোসেন এম’পি
কাহালু (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালু-নন্দীগ্রাম আসনের এম’পি ও জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.মোশারফ হোসেন বলেছেন, কৃষকরাই হলো দেশের অর্থনীতির প্রাণ আর তারাই দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে থাকে। এ জন্য সরকার কৃষকদের বিনামূল্যে মূল্যে সার, বীজসহ কৃষি উপকরণ প্রদান করে সহায়তা দিয়ে যাচ্ছে।
তাই বর্তমান প্রযুক্তির যুগে কৃষি ক্ষেত্রে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে সব ধরনের ফসলের উৎপাদন বৃদ্ধি করতে হবে। তাই কৃষকদের স্বার্থ রক্ষা এবং কৃষি খাতকে আরও লাভজনক করতে সরকার সব সময় কৃষকদের পাশে রয়েছে।
গতকাল শনিবার বিকেলে বিকেলে কাহালু উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরের অডিটোরিয়াম হলের সামনে ২০২৫-২৬ অর্থ বছরে শীতকালীন পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রান্তিক ও ক্ষুদ্র চাষীদের মাঝে বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোছা: মলিহা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোসা: জান্নাতুৃল ফেরদৌস।
এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাজীব কুমার বিশ্বাস,কাহালু থানা অফিসার ইনর্চাজ মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো: তোফাজ্জল হোসেন আজাদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল করিম, অতিরিক্ত উপজেলা কৃষি অফিসার মো: মীর কাশিম আলী, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসা মো: ইফতেখার রসুল সিদ্দিক, মো: তানভীর হাসান,কাহালু পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, সাংগঠনিক সম্পাদক মোহম্মাদ আলী ভূঁইয়া,প্রভাষক মো:শাহাবুদ্দিন, কাহালু মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: আব্দুল মতিনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, কৃষক ও কৃষাণী।
উল্লেখ্য, পেঁয়াজ উৎপাদনে কৃষকদের আগ্রহ সৃষ্টির লক্ষ্যে উপজেলার মোট ২০ জন চাষীকে পেঁয়াজ চাষের জন্য প্রত্যেকে বিনামূল্যে ১শ’ ৬০ কেজি পেঁয়াজ বীজ, ১টি ড্রাম,১ প্যাকেট ওষুধ ও ৪০ কেজি করে রাসায়নিক সার প্রদান করা হয়।
অপর দিকে, একই দিনে পেঁয়াজ বীজ ও সার বিতরণ কর্মসূচীর আগে এম’পি মোশারফ হোসেন উপজেলা পরিষদ চত্বরে গাছের চারা রোপণ করে সরকারের ৫ বছরে ২৫ কোটি গাছের চার রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন। এছাড়া তিনি একইসাথে শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃষকদের মাঝে পর্যায়ক্রমে দুই হাজারের অধিক ফলজ ও বনজ গাছের চারা বিতরণ কর্মসূচীরও উদ্বোধন করেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172620