দিনাজপুরের নবাবগঞ্জে গণপিটুনিতে চোরের মৃত্যু

দিনাজপুরের নবাবগঞ্জে গণপিটুনিতে চোরের মৃত্যু

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে চুরি করতে গিয়ে গণপিটুনিতে হীরা (৩৫) নামে এক চোরের মৃত্যু হয়েছে। আজ রোববার (১৪ জুন) রাত সোয়া ৩টার দিকে নবাবগঞ্জ থানাধীন পুটিমারা ইউনিয়নের টঙ্গী শ্যামপুর গ্রামে ঘটনাটি ঘটে।  

নবাবগঞ্জ থানার ওসি আব্দুল কুদ্দুস জানান, ওই গ্রামের অনিল টুডুর বাড়িতে চুরি করতে গেলে ধরা পড়ে চোর হীরা মিয়াকে গণপিটুনি দেন গ্রামবাসী। এতে সে ঘটনাস্থরেই মারা যায়। সে হাকিমপুর উপজেলার পাইকপাড়া গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। তার বর্তমান ঠিকানা নবাবগঞ্জ উপজেলার পুটিমারা ইউনিয়নের জাটিহার গ্রাম। এ ব্যাপারে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172539