ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল কোচিং থেকে ফেরার পথে ট্রাক্টরের ধাক্কা স্কুলছাত্রীর মৃত্যু
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় সড়ক দুর্ঘটনায় শিবা রানী (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। আজ শনিবার (১৩ জুন) উপজেলার ওমরাডাঙ্গী সড়কের জামায়াত অফিসসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিবা রানী উপজেলার লেহেম্বা ইউনিয়নের লেহেম্বা গ্রামের গোবিলাল রায়ের একমাত্র মেয়ে। তিনি স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো কোচিং ক্লাস শেষে বাড়ি ফিরছিল শিবা রানী। পথে ওমরাডাঙ্গী সড়ক পার হওয়ার সময় একটি দ্রুতগতির শ্যালো মেশিনচালিত ট্রাক্টর তাকে ধাক্কা দেয়। এতে সে মাথায় মারাত্মক আঘাত লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করার চেষ্টা করেন। তবে ততক্ষণে তার মৃত্যু হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানউল্লাহ আল বারী বলেন, দুর্ঘটনার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত চালককে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172427