ঠাকুরগাঁওয়ে পৃথক অভিযানে ইয়াবা-ট্যাপেন্টাডল জব্দ গ্রেফতার ৯
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও ও বালিয়াডাঙ্গীতে পৃথক মাদকবিরোধী অভিযানে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক বিক্রির টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাগুলোতে একাধিক মামলা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, এরা হলো আল-আমিন (২৩), এরিন (৩৮), মো. সামিউল ইসলাম, সামস খান, মামুনুর রশিদ মামুন, আইয়ুব আলী (৪৮), শামীম (৪০), মজিবর রহমান (৫২) ও সাদ্দাম (৩৫)।
পুলিশের ভাষ্য, উদ্ধার হওয়া ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার অপরাধে গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172387