পুশইনের নামে ভারত যা করছে তা আন্তর্জাতিক আইনের পরিপস্থি : পঞ্চগড়ে চরমোনাই পীর 

পুশইনের নামে ভারত যা করছে তা আন্তর্জাতিক আইনের পরিপস্থি : পঞ্চগড়ে চরমোনাই পীর 

পঞ্চগড় প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আমীর চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ভারত সীমান্তে পুশইনের যে কার্যক্রম পরিচালনা করছে তা সম্পূর্ণ আন্তর্জাতিক এবং মানবতাবিরোধী। এসব ক্ষেত্রে বিজিবি যে ভূমিকা পালন করছে এজন্য তাদেরকে ইসলামী আন্দোলন বাংলাদেশ’র পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ শুক্রবার (১২ জুন) বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার আয়োজনে শুভাগমন উপলক্ষে দোয়া অনুষ্ঠান শেষে গণমাধ্যমকর্মীদের এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিশেষ করে ভারতকে বলব আপনার এ রকম আন্তর্জাতিক আইন বহির্ভূত এই ধরণের আচরণ কেন করবেন। আপনারা দুই দেশ বসতে পারেন। প্রয়োজনে জাতিসংঘ রয়েছে, সেখানেও আপনারা আলোচনার মাধ্যমে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করবেন। সেখানে আপনারা যে পরিবেশটা তৈরি করেছেন এর মাধ্যমে তো দুই দেশের মধ্যে বন্ধুত্বসুলভ আচরণ সেটা নষ্ট হচ্ছে।

চরমোনাই পীর বলেন, ২৪’র গণআন্দোলনে বাংলাদেশের কোন রাজনৈতিক দল এসময় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পঞ্চগড় জেলা শাখার সভাপতি আলহাজ মো. আব্দুল হাই, সিনিয়র সহ-সভাপতি ক্কারী মো. আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক হাফেজ মাওলানা মো. সোহেল রানা, জেলা ইসলামী শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল সুজন প্রমুখ।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172379