অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডের দল ঘোষণা করল বাংলাদেশ
স্পোর্টস ডেস্কঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ওয়ানডে ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করা হয়েছে। অপরিবর্তিত স্কোয়াডই রেখে দিয়েছে বাংলাদেশ। শুরুতে প্রথম দুই ওয়ানডের জন্য স্কোয়াড দেওয়া হয়। এবার তৃতীয় ওয়ানডেতেও সেই স্কোয়াডই রাখা হলো।
স্কোয়াডের বড় চমক ছিলেন মোসাদ্দেক হোসেন সৈকত। যিনি প্রথম ওয়ানডেতে ম্যাচ জেতানো পারফরম্যান্সে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছে। সাথে নির্বাচকদের আস্থার প্রতিদানও দিয়েছেন। এছাড়া অজিদের প্রথম দুই ওয়ানডেতে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই ওয়ানডে সিরিজে জয় নিশ্চিত করেছে বাংলাদেশ। ২০০৫ সালের পর অজিদের বিপক্ষে ওয়ানডেতে জয় ছিল না বাংলাদেশ। এবার দীর্ঘ ২১ বছর পর এলো টানা দুটি।
স্মরণীয় দুই জয়ের পর এবার ১৪ জুন তৃতীয় ওয়ানডে ম্যাচে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ-অস্ট্রেলিয়া। মিরপুরে খেলা শুরু হবে সকাল ১১টায়। সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে আছে টাইগাররা, সিরিজ জয়ও নিশ্চিত।
একনজরে বাংলাদেশের তৃতীয় ওয়ানডের স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (সহ-অধিনায়ক), তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, কাজী নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, নাহিদ রানা। অস্ট্রেলিয়ার ওয়ানডে স্কোয়াড : জাভিয়ের বার্টলেট, অ্যালেক্স ক্যারি, কুপার কনোলি, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ ইংলিস (অধিনায়ক), ম্যাট কুহনেম্যান, মারনাস লাবুশেন, টড মারফি, অলি পিক, ম্যাট রেনশ, লিয়াম স্কট, ম্যাট শর্ট, অ্যাডাম জাম্পা।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172364