ইসলামী ব্যাংকের সংকট সমাধানে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক: গভর্নর

ইসলামী ব্যাংকের সংকট সমাধানে কাজ করছে কেন্দ্রীয় ব্যাংক: গভর্নর

ইসলামী ব্যাংক নিয়ে চলমান সংকট সমাধানে কেন্দ্রীয় ব্যাংক কাজ করছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান।

শুক্রবার (১২ জুন) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়েছে যে, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সম্মিলিত পাঁচটি ইসলামী ব্যাংক নিয়ে কাজ বন্ধ করে দিয়েছে। এটি সঠিক নয়। এ বিষয়ে কার্যক্রম চলমান রয়েছে।

তিনি বলেন, আমি দায়িত্ব গ্রহণ করি ২৪ ফেব্রুয়ারি। এর কিছুদিন পর সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদত্যাগ করেন। এরপর একজনকে এমডি হিসেবে দায়িত্ব দেওয়া হলেও তিনি দায়িত্ব গ্রহণে অপারগতা প্রকাশ করেন। তবে আমরা বসে থাকিনি। সঙ্গে সঙ্গে এমডি নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়, যেখানে আবেদনের শেষ তারিখ ছিল ২৫ মার্চ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন— অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু), তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, কৃষি, মৎস্য ও পানি সম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172334