শক্তিশালী হলো আর্জেন্টিনার ডিফেন্স, সুযোগ পেলেন মার্কোস সেনেসি

শক্তিশালী হলো আর্জেন্টিনার ডিফেন্স, সুযোগ পেলেন মার্কোস সেনেসি

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ শুরুর দিনই সুখবর পেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার মার্কস সেনেসি। প্রাথমিক ২৬ সদস্যের স্কোয়াডে জায়গা না পেলেও শেষ মুহূর্তে দলে ডাক পেয়েছেন তিনি।

লিওনার্দো বালের্দি ইনজুরিতে ছিটকে যাওয়ায় তার পরিবর্তে সেনেসিকে দলে অন্তর্ভুক্ত করেছে আর্জেন্টিনা। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছে আর্জেন্টিনা ফুটবল দল।

ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের হয়ে দুর্দান্ত মৌসুম কাটানোর পরও স্কোয়াডে জায়গা না পাওয়ায় হতাশ ছিলেন সেনেসি। তবে শেষ পর্যন্ত বিশ্বকাপ শুরুর দিনই তার জন্য খুলে গেল জাতীয় দলের দরজা।

সেনেসির অন্তর্ভুক্তিতে আর্জেন্টিনার রক্ষণভাগ আরও শক্তিশালী হলো। আগে থেকেই দলে রয়েছেন লিসান্দ্রো মার্টিনেজ ও ক্রিস্টিয়ান রোমেরোর মতো নির্ভরযোগ্য ডিফেন্ডার। তাদের সঙ্গে সেনেসির সংযোজন বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের ডিফেন্সকে আরও দৃঢ়তা দেবে বলে মনে করা হচ্ছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172286