ইসলামী ব্যাংক বগুড়ার কাহালু শাখার এটিএম বুথ দু’দিন ধরে বন্ধ

ইসলামী ব্যাংক বগুড়ার কাহালু শাখার এটিএম বুথ দু’দিন ধরে বন্ধ

কাহালু (বংগুড়া) প্রতিনিধি : বগুড়ার কাহালুতে ইসলামী ব্যাংক উপজেলা শাখার এটিএম বুথ থেকে কোন টাকা উত্তোলন করা যাচ্ছে না। তবে চেকের মাধ্যমে সামান্য কিছু টাকা গ্রাহকদের প্রদান করছে ব্যাংক কর্তৃপক্ষ। এতে করে ব্যাংকের গ্রাহকগণ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বিনা নোটিশে গতকাল বুধবার থেকে কাহালু শাখার এটিএম বুথটি তালা দিয়ে বন্ধ রাখা হয়েছে। বুথ বন্ধ থাকার বিষয়টি গ্রাহক ব্যাংক কর্তৃপক্ষকে জিজ্ঞাস করেও সঠিক উত্তর পাচ্ছেন না।

এটিএম বুথ বন্ধের বিষয়ে আজ বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ব্যাংকের ম্যানেজার কাজী মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, বগুড়া জোনাল অফিস থেকে টাকা না পাঠানোর কারণে বুথটি সাময়িক বন্ধ রয়েছে। তবে চেকের মাধ্যমে গ্রাহকদের টাকা প্রদান করা হচ্ছে। চেকের মাধ্যমে সর্বোচ্চ কত টাকা প্রদান করা হচ্ছে জানতে চাইলে বলেন ৫০ হাজার টাকা।

তিনি জানান, আগামী সপ্তাহের মধ্যে বিষয়গুলো হয়তো সমাধান হয়ে যাবে। তবে ব্যাংকের এধরনের লেনদেনের কারণে গ্রাহকদের মাঝে বেশ আতঙ্ক ও হতাশার সৃষ্টি হয়েছে। অনেক গ্রাহক তাদের সঞ্চিত আমানত উত্তোলনের জন্য ব্যাংকে ভিড় জমাচ্ছেন।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172272