বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলার মামলায়, যুবলীগ নেতা গ্রেফতার

বগুড়ার আদমদীঘিতে বিএনপি অফিসে হামলার মামলায়, যুবলীগ নেতা গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘি বিএনপি অফিসে হামলা মামলায় জহুরুল ইসলাম (৪৯) নামের নিষিদ্ধ যুবলীগের সাবেক সাধারণ সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিনাহালী গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে। গতকাল বুধবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আদমদীঘি থানা পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট আদমদীঘিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মিরা বিএনপি অফিসে হামলা অগ্নিসংযোগসহ চেয়ার, আলমারী, ফ্যানসহ অন্যান্য আসবাবপত্র ভাংচুর করে। এ ঘটনায় ২০২৪ সালের ২৫ আগস্ট আওয়ামীলীগের নেতা-কর্মীদের নাম উল্লেখ-সহ অজ্ঞাত মোট ২৫০জনের নামে বিশেষ ক্ষমতা আইনে নাশকতা সংক্রান্ত একটি মামলা হয়।

এ মামলায় আদমদীঘি উপজেলার নসরতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলামকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান বলেন, বিশেষ অভিযানে নাশকতা মামলায় তাকে গ্রেফতার করে আজ বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172236