রংপুরের কাউনিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

রংপুরের কাউনিয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়ায় বসতবাড়িতে ইয়াবা বিক্রির সময় মিলনকে (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১১ জুন) তাকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়।

এর আগে গতকাল বুধবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মিলন উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া গ্রামে উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোর্দ্দ ভূতছাড়া গ্রামের মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে।

কাউনিয়া থানা পুলিশের পরিদর্শক (ওসি) মোহাম্মদ শিহাব উদ্দিন জানান, এব্যাপারে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১১ জুন) মিলনকে রংপুর আদালতে পাঠানো হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172229