হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের বার্তা সংস্থা মেহের জানিয়েছে, ইরানের শীর্ষ সামরিক কমান্ড থেকে সব ধরনের নৌযানের জন্য হরমুজ প্রণালি বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে। 

বুধবার (১০ জুন) মেহের আরও জানিয়েছে, ইরানি সামরিক কমান্ড থেকে বলা হয়-এ প্রণালি অতিক্রমের চেষ্টা করলেই আক্রমণের লক্ষ্যে পরিণত হতে হবে। এদিকে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, আমেরিকা ইরানের একাধিক লক্ষ্যবস্তুতে আবারও আত্মরক্ষার্থে হামলা শুরু করেছে। সেন্টকম আরও জানায়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশেই এই হামলা চালানো হচ্ছে এবং এগুলো ইরানের অযাচিত আগ্রাসনের জবাব।

সেন্টকমের এ ঘোষণা পর বার্তা সংস্থা মেহের ইরানের ফার্স নগরীতে বিস্ফোরণের খবর দিয়েছে। তারা আরও জানায়, শহরটির বাইরে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সচল করা হয়েছে। খবর : আল জাজিরা।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172170