ওয়ানডে ইতিহাসে অস্ট্রেলিয়াকে প্রথম যে লজ্জার রেকর্ড দেখাল বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক : এক হাজারের বেশি ওয়ানডে খেলে কখনো এমন পরিস্থিতিতে পড়েনি অস্ট্রেলিয়া। এমনকি আগে সবচেয়ে কম রানে যখন তারা ৩ উইকেট হারিয়েছিল, তখনও তাদের রান ছিল ৫। এবার বাংলাদেশ যা করল, তা তাই এক কথায় অবিশ্বাস্যই।
মিরপুরে দ্বিতীয় ওয়ানডেতে টস হেরে আগে ফিল্ডিং করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শূন্য রানে তিন ইউকেট হারিয়ে অস্ট্রেলিয়া তাদের ওয়ানডে ক্রিকেট ইতিহাসে প্রথম এমন রেকর্ড গড়ল। এখন পর্যন্ত অস্ট্রেলিয়া ওয়ানডে খেলেছে ১০২৪টি। এর আগে কেবল দুবারই দলটির দুই ওপেনারই আউট হয়েছিলেন ডাক মেরে। প্রথমটি ২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, পরেরটি ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে। আজ ম্যাথু শর্ট ও কনোলিকে শূন্য রানে ফিরিয়ে তৃতীয় ঘটনাটি ঘটাল বাংলাদেশ। শূন্য রানে তিন উইকেট হারিয়ে দ্বিতীয় ওয়ানডেতে বিপদে পড়েছে অস্ট্রেলিয়া। একে একে সাজঘরে ফিরেছেন তিন ব্যাটার।
প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও বাংলাদেশকে প্রথম ব্রেক থ্রু এনে দিলেন তাসকিন আহমেদ। তবে আগের ম্যাচে ইনিংসের প্রথম বলে হলেও আজ তৃতীয় বলে অস্ট্রেলিয়ান ব্যাটার ম্যাথু শর্টের উইকেট উপড়ে ফেলেন তিনি। প্রথম ম্যাচে অফ স্টাম্পের বাইরে ডেলিভারিটি করেছিলেন তাসকিন। সেটি না খেলে ছেড়ে দেন শর্ট, এরপর দুর্দান্ত ইনসুইংয়ে ভেঙে যায় স্টাম্প। দ্বিতীয় ওভারে কপার কুনোলির উইকেট তুলে নেন মোস্তাফিজুর রহমান। কুনোলি ক্যাচ দেন লিটন কুমার দাসকে। এরপর ম্যাট রেনশকেও লিটনের ক্যাচ বানিয়ে ফেরান মোস্তাফিজ। তিন ব্যাটারের সবাই ফিরেছেন রানের খাতা খোলার আগে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়া সংগ্রহ ৯ ওভার শেষে বলে ৪ ইউকেটে ৩৫ রান।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172165