গাইবান্ধা শহর রক্ষা বাঁধ ঘাঘট নদীতে ধসে পড়ছে

গাইবান্ধা শহর রক্ষা বাঁধ ঘাঘট নদীতে ধসে পড়ছে

গাইবান্ধা জেলা প্রতিনিধি: আসন্ন বর্ষা মৌসুমে উজানের ঢল নামার আগেই গাইবান্ধা শহরের রক্ষা বাঁধের অনেক অংশ ঘাঘট নদীতে ধসে পড়ছে। চরম ঝুঁকিতে রয়েছে ডেভিড কোম্পানী পাড়া সংলগ্ন শহর রক্ষা বাঁধ। ধসের আশঙ্কায়  বাঁধ সংলগ্ন এলাকার মানুয়ের মনে স্বস্তি নেই। বাঁধ মেরামতে দ্রুত প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা না হলে বাঁধ ভেঙে শহরে বন্যায় প্লাবিত হতে পারে অসংখ্য মানুষ।

নিয়ন্ত্রণ বাঁধ দীর্ঘদিন সংস্কার না করায় বাঁধটি ধসে পড়ার উপক্রম হয়েছে। আসন্ন বর্ষায় শত শত ঘরবাড়ি, অবাদী জমিজমা নদী গর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। শত শত মানুষের জানমাল রক্ষার্থে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড(পাউবো) ও স্থানীয় প্রশাসনের কাছে বাঁধ রক্ষায় দ্রুত পদক্ষেপ নেয়ার অবেদন জানিয়েছে এলাকাবাসী।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172135