বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজাসহ গ্রেফতার ৫ জনের কারাদন্ড

বগুড়ার দুপচাঁচিয়ায় গাঁজাসহ গ্রেফতার ৫ জনের কারাদন্ড

স্টাফ রিপোর্টার : বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকসহ ৫ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতে  বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়েছে। ডিএনসি সূত্র জানায়, আজ বুধবার (১০ জুন) বিকেল ৪ টার দিকে ডিএনসি,বগুড়া এর ‘খ’ সার্কেলের একটি দলের সহযোগিতায় দুপচাঁচিয়া উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) মো: তোহিদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত দুপচাঁচিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানকালে ৫০০ গ্রাম গাঁজাসহ ৫ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়।

সাজাপ্রাপ্তরা হলো, দুপচাঁচিয়ার ধাপেরহাটের আল আমিন খান(২৭), বড়ধাপ এলাকার মো: আবু বক্কর(২২) ও একই এলাকার মো: বাবলু সাকিদার (৪৫) এবং খোলাস এলাকার মোছা:মন্জিলা (৫০) ও জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর এলাকার মো: সোহাগ মন্ডল (২৮)।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172130