রাজশাহী শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান শামীম আরা চৌধুরী
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন ড. শামীম আরা চৌধুরী। ইতিপূর্বে তিনি ওই শিক্ষা বোর্ডের সচিব এর দায়িত্ব পালন করেছেন।
গত সোমবার তাকে ওই বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, তিনি আগামীকাল বৃহস্পতিবার নব নিযুক্ত চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172122