বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় পথচারীর মৃত্যু
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে রাস্তা পারাপারের সময় মোকলেছার রহমান (৫০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ জুন) উপজেলার উথলী রথবাড়ি এলাকায় মোকামতলা-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে।
তিনি নব গঠিত মোকামতলা উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের বড়াইল বাকসন গ্রামের বাসিন্দা। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করে শিবগঞ্জ থানায় নিয়ে এসেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172116