ঠাকুরগাঁও আ’ লীগ নেতা ও আব্দুস সালাম আটক
বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউপির সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা আব্দুস সালামকে চুরি হওয়া মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে বালিয়াডাঙ্গী উপজেলার চৌরাস্তায় স্থানীয় লোকজন ও মোটরসাইকেলের মালিকসহ আব্দুস সালামকে অবরুদ্ধ করে রাখে। এসময় পুলিশকে খবর দিলে সালামকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
মোটরসাইকেলের মালিক ফরহাদ জানান, তার বাড়ি থেকে মোটরসাইকেল চুরি যায়। পরে মোটরসাইকেল উদ্ধারের জন্য আব্দুস সালাম তার কাছে ৩০ হাজার নেয়। এমনিভাবে ।ারও অনেকেই অভিযোগ করেন। এ ব্যাপারে বালিয়াডাঙ্গী থানায় মোটরসাইকেল মালিক ফরহাদ হোসেন বাদি হয়ে আব্দুস সালামকে প্রধান আসামি করে আরও কয়েকজনের নামে এজাহারনামীয় নাম উল্লেখ করে মামলা দায়ের করেন।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। গতকাল মঙ্গলবার রাতে মহিষমারীর একটি বাঁশঝাড় থেকে একটি চোরাই মোটরসাইকেলসহ আব্দুস সালামকে আটক করা হয়। আজ বুধবার (১০ জুন) দুপুরে তাকে ঠাকুরঁগও আলাদতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172113