বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মকবুল হোসেনের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার : বগুড়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান প্রবীণ আওয়ামী লীগ নেতা, বর্ষিয়ান রাজনীতিবীদ, ভাষা সৈনিক ও কর্মকান্ড নিষিদ্ধ আওয়ামীলীগের বগুড়া জেলা শাখার সিনিয়র সহসভাপতি  ডা. মো. মকবুল হোসেন আজ বুধবার (১০ জুন) দুপুর দেড়টায় বগুড়া শহরের নারুলী মধ্যপাড়াস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩। তিনি বার্ধক্য জনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। ১ ছেলে ২ মেয়ে নাতি-নাতনি আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রয়েছে তার। ২০১১ সালে তিনি প্রথম বগুড়া জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হন। এরপর তিনি পর পর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন।

তিনি জেলা পরিষদের চেয়ারম্যান থাকা অবস্থায় জেলার অনেক উন্নয়ন মূলক কাজ করেছেন। তিনি একজন সৎ আদর্শবান ও সজ্জন ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার জানাজা নামাজ গতকাল বাদ এশা নারুলী মধ্যপাড়া রেল লাইন সংলগ্ন বুদা প্রামানিক কেন্দ্রীয় ঈদগাহ্ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে নারুলী কবরস্থানে তাকে দাফন করা হয়। তার একমাত্র ছেলে মেহেদী হাসান রঞ্জন বাংলাদেশ ব্যাংকের সহকারি মহাব্যবস্থাপক হিসেওেব কর্মরত রয়েছেন।

ডা: মকবুল হোসেন’র মৃত্যুতে সিপিবি বগুড়া জেলা কমিটি এক বিবৃতিতে শোক জানিয়েছে। বিবৃতিদাতারা হলেন, বগুড়া জেলা কমিটির সভাপতি মোঃ আমিনুল ফরিদ, সাধারণ সম্পাদক হাসান আলী সেখ, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিন্নাতুল ইসলাম।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172107