ঢাকা বিশ্ববিদ্যালয়ে  বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয়ে  বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

ঢাবি প্রতিনিধি:  রাষ্ট্রপতি জিয়াউর রহমানের  ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডাঃ জুবাইদা রহমান।

আজ বুধবার (১০  জুন ) সকাল ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের  কার্জন হল প্রাঙ্গনে তিনি এ কর্মসূচি উদ্বোধন করেন। আয়োজক সূত্রে জানা গেছে, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং তরুণ প্রজন্মের মধ্যে বিজ্ঞানচর্চা ও গবেষণামনস্কতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি বিজ্ঞান মেলার মাধ্যমে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, সৃজনশীলতা এবং বৈজ্ঞানিক গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধিতে উৎসাহিত করা হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/172019