বগুড়ার দুপচাঁচিয়ায় মনির হত্যা মামলায় আ‘লীগ নেতা রানা গ্রেফতার
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : বগুড়া দুপচাঁচিয়া উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা, মারপিট ও গুলিবর্ষণের শহীদ মনিরুল ইসলাম মনির হত্যার অভিযোগে গতকাল সোমবার দিবাগত রাতে দুপচাঁচিয়া থানা পুলিশ তালোড়া পৌর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের রানা (৪৩) কে গ্রেফতার করেছে।
সে তালোড়া স্বর্গপুর গ্রামের জাফের আলী মন্ডলের ছেলে। থানা অফিসার ইনচার্জ তাজমিলুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামিকে আজ মঙ্গলবার (৯ জুন) বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171986