ফিফার জাদুঘরে জায়গা পেল বাংলাদেশের জার্সি
সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত আন্তর্জাতিক ফুটবল সংস্থার (ফিফা) জাদুঘরে জায়গা পেয়েছে বাংলাদেশ ফুটবল দলের জার্সি। সামাজিক মাধ্যমে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ জাতীয় দলের জার্সি প্রস্তুতকারক প্রতিষ্ঠান দৌড়।
পোস্টে তারা জানিয়েছে, ‘এটা আমাদের দেশের জন্য ঐতিহাসিক মুহূর্ত। আমরা গর্বের সঙ্গে ঘোষণা দিচ্ছি যে বাংলাদেশ জাতীয় দলের জার্সি সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত ফিফা জাদুঘরে জায়গা করে নিয়েছে।’
তারা আরও জানিয়েছে, ‘বিশ্বকাপের প্রথম আসর থেকে শুরু করে বিভিন্ন দেশের আইকনিক জার্সির সঙ্গে জাদুঘরটিতে স্থান পেয়েছে বাংলাদেশের জার্সি। কিংবদন্তিদের ওয়ালে এবারই প্রথম বাংলাদেশের লাল-সবুজের স্থান মিলল। এটা বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বড় মাইলফলক এবং এই যাত্রার অংশ হতে পেরে দৌড় গর্বিত।’
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171972