বগুড়ার সান্তাহারে শিশুকে যৌন নিপীড়নঅভিযুক্ত গ্রেফতার

বগুড়ার সান্তাহারে শিশুকে যৌন নিপীড়নঅভিযুক্ত গ্রেফতার

সান্তাহার (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সান্তাহারে আম খাওয়ানোর কথা বলে ৩ বছরের এক শিশুকে যৌন নিপীড়নের  অভিযোগে সামছুল ইসলাম (৬০) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সামছুল সান্তাহার ইউনিয়নের পশ্চিম ছাতনী গ্রামের হয়দার আলীর ছেলে। আজ মঙ্গলবার (৯ জুন) সকাল ১০ টার দিকে অভিযুক্ত সামছুলকে গ্রেফতারের পর তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৯ জুন মঙ্গলবার সকাল ১০ টার দিকে শিশুটি বাড়ি থেকে বেরিয়ে তার মাকে খুঁজছিলো। এসময়  একই এলাকার অভিযুক্ত সামছুল শিশুটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে একটি ইটভাটার পাশে জঙ্গলে নিয়ে যায় এবং যৌন নিপীড়ন করে। সেখান থেকে শিশুটি পালিয়ে এসে তার মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়।

এরপর শিশুটির বাবা বাদি হয়ে ওইদিন দুপুরে থানায় একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171935