ইরানে হামলা বন্ধের ঘোষণা দিলেন নেতানিয়াহু

ইরানে হামলা বন্ধের ঘোষণা দিলেন নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্কইরান ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা দেওয়ার পর একই পদক্ষেপ নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সোমবার এক বিবৃতিতে তিনি জানান, ইরানের বিরুদ্ধে গোলাগুলি স্থগিত করেছে ইসরায়েল। তবে ভবিষ্যতে ইরান নতুন করে হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেন তিনি।

নেতানিয়াহুর দাবি, ইরান যুদ্ধকে লেবাননে ছড়িয়ে দিতে চায় এবং হিজবুল্লাহকে প্রক্সি হিসেবে ব্যবহার করছে। তিনি বলেন, ইসরায়েল আত্মরক্ষার অধিকার প্রয়োগে সবসময় দৃঢ় অবস্থানে থাকবে।

এদিকে যুদ্ধবিরতি চলাকালে শনিবার লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়ে এলাকায় ইসরায়েলি বিমান হামলায় ৪ শিশুসহ ২০ জন আহত হন। এর জবাবে রোববার উত্তর ইসরায়েলে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। তবে ইসরায়েলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171854