পাবনার ফরিদপুরে ৩ মাদক বিক্রেতা ও ৫ মাদক সেবক গ্রেফতার
ফরিদপুর (পাবনা) প্রতিনিধি : ফরিদপুরে ৩ মাদক বিক্রেতা ও ৫ মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেতারকৃতদের কাছ থেকে ৯ পিস ইয়াবা ও ১২টি গাঁজার পুড়িয়া উদ্ধার করা হয়েছে।
ফরিদপুর থানার অফিসার ইনচার্জ ফয়েজ উদ্দিন মৃধা জানান, আজ সোমবার (৮ জুন) সকালে ফরিদপুর থানার এসআই জাহিদুর রহমান, এসআই ইমরান, এসআই আশরাফ উদ্দিন ও এএসআই রকিবুল ইসলামের নেতৃত্বে দু’দল পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, মাদক বিক্রেতা মোতাহার মোল্লা (৪৫), কোরবান আলী (১৮) ও মো. শামীম (১৯) এবং মাদকসেবক শরিফুল ইসলাম (৩৫), মো. সিয়াম (২৫), মো. মিন্টু (৫০), মো. সবুজ (৩০) ও আলম ফকির (৩২)।
পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এদের বিভিন্ন মেয়াদে জেল ও জরিমানা করেন। পুলিশ তাদের পাবনা জেলহাজতে প্রেরণ করেছে।
পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171843