কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

কর্ণফুলী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামের কর্ণফুলী নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।

আজ সোমবার (৮ জুন) দুপুরে মাঝিরঘাট এলাকার ১ নম্বর জেটি ঘাটসংলগ্ন নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নৌপুলিশ জানায়, নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা সেটি উদ্ধার করেন। মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ থেকে ৫০ বছর হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সদরঘাট নৌপুলিশ থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এরপর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171820