বগুড়ার সোনাতলায় মাদকসহ আটক দুই

বগুড়ার সোনাতলায় মাদকসহ আটক দুই

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলা থানা পুলিশ পৃথক দুটি অভিযান পরিচালনা করে দুইজনকে মাদকসহ গ্রেফতার করেছে। থানা সূত্রে জানা গেছে, গতকাল রোববার রাতে পুলিশ অভিযান পরিচালনা করে সোনাতলা পৌরসভার অন্তর্গত সোনাতলা বাজারস্থ কুশল এন্ড শিতল কসমেটিকস্ এর সামনে থেকে গড়ফতেপুর গ্রামের হাসমত আলীর ছেলে মামুন মিয়া(২৭) কে ১০পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদকবিক্রির ৭০০টাকাসহ গ্রেফতার করে।

অপরদিকে পাকুল্যা ইউনিয়নের শাহবাজপুর নজরুল ইসলামের ছেলে কবির হোসেন(৪০)কে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেছে। উভয় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান গ্রেফতাকৃতদের আজ সোমবার (৮ জুন) জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171819