ঠাকুরগাঁওয়ের হরিপুরে দোকানঘরে অগ্নিকাণ্ড

ঠাকুরগাঁওয়ের হরিপুরে দোকানঘরে অগ্নিকাণ্ড

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের হরিপুরে অগ্নিকাণ্ডের ঘটনায় দু’টি দোকানের মালামালসহ দোকানঘর আগুনে পুড়েছে। আজ সোমবার (৮ জুন) সকাল ৬টায় হরিপুর উপজেলা সদরে হাসপাতাল রোডে ঘটনাটি ঘটেছে।

দোকানের মালিক মতিউর রহমান বলেন, দোকানের পাশে থাকা ভুট্টার খড়ে এক পাগল আগুন ধরিয়ে দেয়। এতে মুহূর্তের মধ্যে আগুন দোকানঘরে ছড়িয়ে পড়লে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

হরিপুর উপজেলা নির্বাহী অফিসার চন্দন কর বলেন, সংবাদ পেয়ে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে শুকনো খাবার দেওয়া হয়েছে।

পোস্ট লিংক : https://karatoa.com.bd/article/171800