মিরসরাইয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবু তাহের গ্রেপ্তার
চট্টগ্রামের মিরসরাইয়ে এস এম আবু তাহের ভুঁইয়া (৬৯) নামে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (৮ জুন) সকালে গণমাধ্যমকে তথ্যটি নিশ্চিত করেছে মিরসরাই থানা পুলিশ।
গ্রেপ্তার আবু তাহের ভূঁইয়া পশ্চিম মিঠানালা এলাকার মৃত হাবিব উল্লাহ ভুঁইয়ার ছেলে। তিনি ২০০৩ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মিঠানালা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, রবিবার (৮ জুন) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার মিঠানালা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আবু তাহেরের বিরুদ্ধে একটি সিআর মামলায় ওয়ারেন্ট থাকায় তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার সকালে তাকে আদালতে পাঠানো হয়েছে।